ঝালকাঠিতে বাসচাপায় বিদ্যালয়ের ল্যাব সহকারী নিহত

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ঝালকাঠি সদর হাসপাতাল

ঝালকাঠি সদর হাসপাতাল © ফাইল ফটো

ঝালকাঠিতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বাসচাপায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী শুকদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে  ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শুকদেব মণ্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত দেবেন্দ্র মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

নিহতের স্বজনরা জানায়, বিদ্যালয়ের ছুটি শেষে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যায়। দাওয়াত খাওয়া শেষ করে অটোরিকশা যোগে নিজ বাড়ি দেউল কাঠিতে ফিরছিলেন। হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে পড়লে একটি বিআরটিসি বাসচাপায় গুরুতর আহত হন শুকদেব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত শুকদেব মন্ডলের নিকট আত্মীয় অমিত মন্ডল বলেন, দুই বছর আগে বাবাকে হারায় শুকদেব, আগামীকাল মঙ্গলবার তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার বাড়িতে চার শত লোকের খাবারের আয়োজন ছিল। বাজারও করা হয়েছে। কিন্তু বাসচাপায় শুকদেবের মৃত্যুতে সব শেষ হয়ে গেল।

ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘অটোরিকশা থেকে পড়ে বাসচাপায় শুকদের মণ্ডলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬