‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ভোলায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে আটক

ভোলায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে আটক © সংগৃহীত

ভোলায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে ১৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক নির্দেশিত 'অপারেশন ডেভিল হান্ট' এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার মো. রফিকুল ইসলাম (৪১), সুজন মাতব্বর (৩২), ফেরদৌস আহমেদ (৪৫), রুহুল আমীন মোল্লা (৩৫), ইসমাঈল মোল্লা (৫৫), টিএম সিরাজুল আলম (৪৮), আব্বাস ক্বারী (৩০), মো. ফরিদ দালাল (৫০), জামাল উদ্দিন (৫৫), সামসুদ্দিন পালোয়ান (৫০), ফরিদ শনি (৫২), মফিজুল ইসলাম (৭৫), মানিক মেম্বার (৫৫) ও আব্দুর রউফ (৬৭)।

পরে আটককৃতদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence