তৌহিদী জনতার প্রতি উপদেষ্টা মাহফুজের আহ্বান

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
উপদেষ্টা মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম © সংগৃহীত

দেশে চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, রাষ্ট্রকে অকার্যকর বা ব্যর্থ প্রমাণের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন, তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ নয় আইন নিজের হাতে তুলে নেওয়া।

তিনি আরও বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

ধর্মীয় সম্প্রদায়ের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।  

তিনি সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। ‘লা তাযলিমুনা ওলা তুযলামুনা’—জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬