বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী

প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী © ফাইল ফটো

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে বৈঠকের সময় ড. মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার আহ্বানের জবাবে কানাডার মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থী ভিসার সংখ্যা কিছুটা কমিয়েছি, তবে এটি বাংলাদেশকে লক্ষ্য করে করা হয়নি। বৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।

এসময় বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সুযোগ কাজে লাগাতে হবে। দেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কানাডাকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের কথা জানিয়েছেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ‘বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি (এফআইপিএ)’ নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন কানাডিয়ান মন্ত্রী।

আহমেদ হুসেন বলেন, ‘এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা এতে উৎসাহিত হবেন এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

কানাডাকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে সহায়তা করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘কানাডার একটি এলাকাকে ‘বেগম পাড়া’ বলা হয়, যেখানে দুর্নীতিবাজ ব্যক্তিদের পরিবার বসবাস করছে।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, কারণ এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে।’

বাংলাদেশকে কানাডা সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী আহমেদ হুসেন বলেন, আমরা কানাডায় জনগণের লুটপাট করা অর্থ চাই না। অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, আমি জানি, বাংলাদেশের মানুষ তাদের আশা ও প্রত্যাশা পূরণের জন্য আপনার ও আপনার দলের দিকে তাকিয়ে আছে।

প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, আসন্ন সাধারণ নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬