প্রবাসীর মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ছাত্রদল নেতা আল-আমিন

ছাত্রদল নেতা আল-আমিন © সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় এক প্রবাসীর মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বাড়ির আসবাব ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় আল-আমিন (২৭) নামের ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

আরো পড়ুন: শাহবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের এক প্রবাসী জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

অন্যান্য দিনের মতো গত ২৯ জানুয়ারি বেলা ১১টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না। এ সুযোগে আল-আমিন ও তার ২ সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে প্রবেশ করিয়ে দরজায় তালা লাগিয়ে দেন। এ ছাড়াও ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

কিন্তু চাঁদার টাকা না পেয়ে তারা বাসার আসবাব ভাঙচুর করে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই দিন আল-আমিনসহ তিনজনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীর করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ: ছাত্রদল
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬