স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে আলোচনা আসে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘এখন হস্তক্ষেপ করার চেষ্টা ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা আশা করছি, ভারত আমাদের পররাষ্ট্রনীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না।’

আরও পড়ুন: আরো ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, বিগত হাসিনা সরকারের আমলে তিনটি ভুয়া নির্বাচনের বিষয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে এড়িয়ে গেছে। অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে ২০২০ থেকে ৫ অর্থবছরের ১৭টি প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন ও পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে অন্তবর্তী সরকারের বলেন, পিরোজপুরে প্রকল্পগুলোয় ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। স্থানীয় সরকার প্রকল্পে যারা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার প্রতি মাসে পাবে ভাতা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত চার বছরে ১৭টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রায় সাড়ে ১ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতিতে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জন প্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ ছাড়া শিগগিরই ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। 

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মার…
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন
  • ১৫ মার্চ ২০২৬
শেষ হলো ১৭ দিনব্যাপী অমর একুশে বইমেলা, বিক্রি ১৭ কোটি টাকা
  • ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আ…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence