সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বসছে বিএনপি

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে বলে জানা গেছে।

গতকাল রবিবার বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ অংশ নেবেন।

ট্যাগ: ড. ইউনূস
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬