গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, রাতে মশার কয়েলের জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তানিয়া, তার স্বামী জুয়েল ও মেয়ে সোহাগী দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ ফেটে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকার ধারণ করেছে বলেও জানান শেখ আহাদুজ্জামান।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence