চট্টগ্রামে কলোনিতে আগুন, প্রাণ গেল ২ জনের

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
চট্টগ্রামের বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর

চট্টগ্রামের বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর © সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়েছে ৯ বসতঘর। এতে শ্বাসরোধ হয়ে মারা গেছেন দুজন। তবে তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে আগুনের এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার ফাইটাররা গিয়ে শেষ মুহূর্তের আগুন নিভিয়েছেন। আর সেখানে মারা যাওয়া দু’ব্যক্তির বিষয়ে শুনেছেন। কিন্তু তাদের দেখেননি ফায়ার ফাইটাররা।

আরও পড়ুন: ধানমন্ডি ৩২ থেকে একজন আটক

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সেমিপাকা ঘরের বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। ওই ঘরের ভিতরে ৫ জন আটকা পড়েন। তাদের এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের নাম বলতে পারেননি কেউ।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬