সাশ্রয়ী মূল্যে তেলসহ পাঁচ পণ্য বি‌ক্রি করবে টিসিবি

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

সাশ্রয়ী মূল্যে বোতলজাত সয়াবিন তেলসহ পাঁচটি পণ্য সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে বি‌ক্রি কর‌বে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে এসব পণ্য ক্রয় করতে পারবেন যেকোনো ভোক্তা। রোববার (৯ ফেব্রুয়ারি) টিসিবি থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপা‌শি সাধারণ ভোক্তার কা‌ছে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হ‌বে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ১০ ফেব্রুয়ারি শুরু হবে।

এতে আরও বলা হয়, একজন সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬