আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
সাবিনা ইয়াসমিন সোমা

সাবিনা ইয়াসমিন সোমা © সংগৃহীত

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা। 

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর ছগির হোসেন।

তিনি বলেন, সারাদেশে চলমান নাশকতার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল থেকে সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে।  

সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

এদিকে, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর থেকেই সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে বরিশাল নগরীতেও ব্যাপক অভিযান চালানো হয়।  

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট’ অপারেশন এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে রোববার সন্ধ্যায় যৌথ বাহিনীর সঙ্গে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। পাশাপাশি বরিশালে অভিযানিক টিমের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬