দেশে ফিরলেন মির্জা ফখরুল, বললেন যুক্তরাষ্ট্র সফর সফল

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।

দেশের অস্থিরতা দমনে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে এ আহ্বান জানাতে চাই।

মির্জা ফখরুল বলেন, সবার কাছে আহ্বান জানাতে চাই– ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ অব্যাহত রাখবেন।

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে বলে জানান তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬