জুলাই আন্দোলনের ছবি-ভিডিও ‘পুলিশ ওয়েবসাইটে’ আপলোডের আহ্বান

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন

জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন © সংগৃহীত

জুলাই ও আগস্ট গণআন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘পুলিশ ওয়েবসাইটে’ আপলোডের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ও আগস্ট মাসে গণআন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট-২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন: চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান

আরও বলা হয়, একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বারে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বার দিয়ে লগইন করে দেখা যাবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত উক্ত ওয়েবসাইটে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬