‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আছেন ৪০ জন।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাঁদের আটক করে।

গতকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের লোক রয়েছেন ৪০ জন।

তিনি আরও জানান, আটকদের মধ্যে কাপাসিয়া থানায় রাজনৈতিক নেতা-কর্মী রয়েছেন ১১, শ্রীপুর থানায় ১৯, জয়দেবপুর থানায় ৯, কালিয়াকৈর থানায় ৩ ও কালীগঞ্জ থানায় ৭ জন। তাঁদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতাও আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনো আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬