‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম

মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম © সংগৃহীত

গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানের প্রথমদিন শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ছাত্রলীগের  মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতি থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে  ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর ঝিনাইগাতী থানার এটি প্রথম অভিযান ছিল।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬