ফরিদপুরে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’ ভেঙে দিল ছাত্র-জনতা

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
বোয়ালমারীতে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’ এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

বোয়ালমারীতে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’ এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’ পুলিশের বাধা উপেক্ষা করে এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসদরের চৌরাস্তায় স্বাধীনতা চত্বরে নৌকায় বসানো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-সংবলিত স্মৃতিস্তম্ভটি একটি এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙে ফেলা হয়।

ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় চত্বরে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে থাকে এবং পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনে কাজ করে।

এ সময় চত্বরে চারপাশে উৎসুক জনতার ভিড় দেখা করা যায়।

আরও পড়ুন: সরকারকে আলটিমেটাম দিলেন সারজিস আলম

জানা যায়, ২০১৪ সালে তৎকালীন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান শহরটির সৌন্দর্যবর্ধন ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সংরক্ষণে পৌর সদরের ব্যস্ততম স্থান চৌরাস্তায় স্তম্ভটি নির্মাণের কাজ হাতে নেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এ স্তম্ভটি নির্মাণ করা হয়। সে সময় এটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’। 

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙচুরের বিষয়টি অবগত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬