উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেতা রেবেকা ওয়াগনারের সঙ্গে জায়মা রহমানের বৈঠক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রীদের সঙ্গে ব্যারিস্টার জায়মা

উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রীদের সঙ্গে ব্যারিস্টার জায়মা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ওয়াশিংটন ডিসিতে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেতা রেবেকা ওয়াগনার এবং অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান জায়মা রহমান।

প্রসঙ্গত, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।  আমন্ত্রিতরা হলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি। তার প্রতিনিধিত্ব করছেন একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। 

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬