সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়: হাসনাত আব্দুল্লাহ

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

আমলাদের সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'আমি খুব করে চাইব, সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়।' 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে কেউ যেন জমি দখল বা অন্য কোনোভাবে ব্যক্তি জায়গায় নিতে না পারে, সেজন্যও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

হাসনাত বলেন, 'মন থেকে চাইব কোনো এক সময়, হয়তো এ বছর না হোক, ১০ বছর পর হোক...সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।'

তিনি বলেন, 'আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে, আপনারা ধানমন্ডির সঙ্গে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।'

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬