গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির

গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির © সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের হামলায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন। যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী দোসর ও সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছে তারা।

সবাইকে এতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।’

এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারজিস আলম ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের ধীরশ্রম এলাকার বাড়িতে শতাধিক জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে স্থানীয়রা এলাকায় ডাকাত নেমেছে বলে মাইকিং করে লোকজন জড়ো করে। হামলা করতে যাওয়া জনতাকে স্থানীয়রা ঘিরে ফেলে।

শুক্রবার দিবাগত রাত ১২টার পরে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন (রাত ১২টা) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬