আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
মশাল মিছিল

মশাল মিছিল © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ থেকে দেওয়া উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল হয়েছে। এই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবি জানিয়েছে মিছিলকারীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের ফৌজদারি মোড় থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। 
পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জাহান আঁখি, জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিলসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা বন্ধে এবং চিহ্নিতদের গ্রেফতারে প্রশাসনের কাছে দাবি জানান তারা।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬