শেখ মুজিবের ম্যুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
নাসির হোসেন (৩৩)

নাসির হোসেন (৩৩) © সংগৃহীত

শেখ মুজিবের ম্যুরাল ভাঙা দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম নাসির হোসেন (৩৩)। তিনি দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে।

নিহতের বন্ধু ফারুক জানান, নাসির শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নের একটি বসতবাড়ি করেছেন। দুর্ঘটনার আগ মুহূর্তে অফিস শেষ করে শহরে শহরের শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং সেখানে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মারা যান নাসির।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-পরবর্তী সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে ট্রাকচালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: ছাত্রদল
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬