বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে 

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেওনেটের (গজাল আকৃতির অস্ত্র) আঘাতে বারিকুল (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বারিকুল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজ গন্নাথপুর স্কুলঠাম এলাকার সেতাউর রহমানের ছেলে। 

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলী জানান, বিএসএফের বেওনেটের আঘাতে বারিকুল মারা যায়। পরে আমরা হাসানপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করি। তারা মৃত্যুর বিষয়টি জানে না বলে রঘুনাথপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে বলেন।’

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিলে বিস্তারিত জানা যাবে। 

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬