ক্ষমা চাইলেন প্রেস সচিব

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,‘বাংলাদেশ নিয়ে বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। ’ 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, ‘প্রথমত আমি একটি বিষটি মাথায় রেখে বিবিসি বাংলার ব্যাপারে লিখেছিলাম। তবে বিবিসি বাংলা বারবার বলেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে। দ্বিতীয়ত, আমি বুঝি যে বিবিসি বাংলা হাসিনা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল। এখন তিনি বিবিসিকে সাক্ষাৎকার দেবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়। এর বাইরে আমি বলেছিলাম যে বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ কারছে। আমি এই বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি এবং সংশোধন করতে চাচ্ছি। ’

শফিকুল আলম আরও বলেন, ‘নির্দিষ্ট কিছু রিপোর্টে হয়তো আমি বস্তুনিষ্ঠতার অভাব দেখেছি, তবে আমি বলতে চাই যে বাংলাদেশের ঘটনাবলীর সত্য ঘটনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছে বিবিসি। হাসিনার ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া ধ্বংসস্তূপ ও অন্তবর্তী সরকারের কার্যক্রম নিয়েও তারা স্বচ্ছ ও সঠিক খবর প্রকাশের চেষ্টা করছে। বাংলাদেশের সব সাংবাদিকেরই এমন করা উচিত। ’

তিনি আরও বলেন, ‘কোনো ভয় না পেয়ে নিরপেক্ষবাবে সংবাদ প্রকাশের যে সক্ষমতা ও মানসিক প্রস্তুতি রয়েছে, নতুন বাংলাদেশ তৈরির জন্য তা এক গুরুত্বপূর্ণ খুঁটি।’

 

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬