আইন নিজের হাতে তুলে নেওয়ায় কোনো কল্যাণ নেই: জামায়াত আমির

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © ফাইল ফটো

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ স্ট্যাটাস তিনি বলেন, গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ডে কোনোভাবেই কোন দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারেনা।

 

তিনি লেখেন, আমাদের আহ্বান, আইন নিজের হাতে তুলে নেয়ার মধ্যে কোনোই কল্যাণ নেই।

সবাই মিলে জোর দাবি তুলি উল্লেখ করে তিনি আরও লেখেন, গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪ এর গণহত্যা সংগঠিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করা হোক।

সবশেষে তিনি উল্লেখ করেন, পাচারের অর্থ, লুণ্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হোক। নিরীহ জনগণের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।

ট্যাগ: জামায়াত
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬