শেখ হাসিনা ও আ.লীগের কারও সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারও সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারও সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।’

অবিলম্বে আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সব নাগরিকের প্রতি আহ্বানের জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের ওপর আর যেন আক্রমণ না করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে। তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার

বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন।

চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুই দিন ধরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান বৈষম্যবিরোধীদের

এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না। ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে প্রথম সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। পরবর্তীতে সেদিন দিবাগত রাতে আরেকটি বিবৃতি দেওয়া হয়। শুক্রবার দুপুরে তৃতীয় বিবৃতি এলো সরকারের পক্ষ থেকে।

সূত্র : বিবিসি বাংলা

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence