রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
সাবেক মেয়র আতিকুল ইসলাম

সাবেক মেয়র আতিকুল ইসলাম © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে উত্তরা পূর্ব থানার মো. ফজলুল করিম হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২২ জানুয়ারি আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬