৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ ৭ দাবিতে সরকারি চাকরিজীবীদের মহাসমাবেশ

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিজীবীরা

৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিজীবীরা © সংগৃহীত

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবয়নসহ ৭ দফা দাবিতে মহাসমাবেশ করছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এ সমাবেশে অংশগ্রহণ করেন। বিকেল পর্যন্ত এ সমাবেশ চলবে বলে জানিয়েছেন তারা।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য। শতাংশের হারে বেতন বাড়ালে কারও বাড়ে ৩ হাজার টাকা, কারও বাড়ে ৩০ হাজার টাকা। তার মানে তেলে মাথায় আরও তেল ঢালা হয়। আর যার মাথায় তেল নেই, তার আরও শুকিয়ে যায়।’

তিনি বলেন, ‘এ সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে। কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজেরা কথা বলে না। কোনো বক্তব্য-বিবৃতিও দেয় না। আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় আসেন, তাদের কারও কথা সরকার শোনে, কারও কথা  শোনে না। এজন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে, পরে ঝড় তুলত হবে। এক-দুই লাখ লোক জোগাড় করে আনেন, তারপর দেখবেন দাবি-দাওয়া এমনিই মেনে নেবে।’

সমাবেশে সরকারি চাকরিজীবীরা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে। তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে ৭ দফা দাবি মেনে নিতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে সারাদেশের সব সরকারি অফিসে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬