হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা পিনাকীর

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে এ তথ্য জানান। 

পোস্টে তিনি লেখেন, ‘অনেকে সেনা ক্যাম্পে নাকি বিপন্ন হিন্দু জনগোষ্ঠী ফোন করছে আশঙ্কা জানিয়ে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিশ্চিন্ত থাকুন, দুর্বৃত্তরা আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। জনগণকে সাথে নিয়ে দুর্বৃত্তদের রুখে দিন। আমরা একসাথে এই দুর্বৃত্তদের রুখে দেব।’

আরো পড়ুন: বুয়েটের ‍মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে সারা দেশে বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে। কিন্তু দুর্বৃত্তরা দেশে অশান্তি সৃষ্টির জন্য নানাভাবে তৎপর আছে।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬