আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতে তাপমাত্রা কমার পূর্বাভাস

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়াও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। 

পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার প্রভাবে আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওইদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে রবিবার (৯ ফ্রেব্রুয়ারি)। ওই দিনও ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬