বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আ.লীগের কার্যালয়

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
গাইবান্ধা জেলা আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে

গাইবান্ধা জেলা আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে © সংগৃহীত

গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ‘ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।’

তিনি আরও বলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আমি বাড়িতে আছি। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।

গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬