স্টেশনের নাম পরিবর্তন: অনলাইনে ট্রেনের টিকিট খুঁজতে হবে যে নামে

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিটি বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির দায়িত্বশীল একটি সূত্র একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্টেশনগুলোর নতুন নাম ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে। 

আরো পড়ুন: ২১ মে’র মধ্যে জাকসু নির্বাচন

ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের (BBSetu_W) পরিবর্তে সায়দাবাদ (SAIDABAD) এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের (BBSetu_E) পরিবর্তে ইব্রাহিমাবাদ (IBRAHIMABAD) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।

গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬