নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ © টিডিসি ফটো

রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার পর এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।  

এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। সরেজমিনে দেখা যায়, বাড়ির সামনে থাকা পানির ট্যাংক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙচুর কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদেরের দুঃশাসনের ফলে আজকে তাদের এ পরিণতি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গতকাল ছাত্রজনতা হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে সারাদেশে এমপি-মন্ত্রীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে একই দিন রাতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় নোয়াখালী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার নেতৃবৃন্দ।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence