ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা

বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা © সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাড্ডা থানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিক্ষোভ মিছিলের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ ব্যানারে প্রায় ১৫-২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘ধানমন্ডিতে আগুন কেন, জবাব চাই জবাব দে’সহ ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬