ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান, নারীকে মারধর

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
ধানমন্ডি ৩২ নম্বরে গণপিটুনির শিকার নারী

ধানমন্ডি ৩২ নম্বরে গণপিটুনির শিকার নারী © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ উত্তেজনার মধ্যেই বেলা ১১টার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার গণপিটুনির শিকার হন তারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির শিকার ওই যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন আর ওই নারী বাড়ি ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়েন তারা, পরে শুরু হয় গণপিটুনি। তাদেরকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়।

এ সময় নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন। তবে ঘটনাস্থলে  আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ১০-১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬