বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাহবুব উল আলম হানিফের বাড়ি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ভাঙা শুরু হয়।

এর আগে গত ৪ ও ৫ আগস্ট বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর বাড়িটিতে ইট ছাড়া কিছুই ছিল না। এরপর থেকে হানিফ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন। জনশ্রুতি রয়েছে, ভারতে পালিয়ে আছেন তিনি।

এদিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা হয়েছে। এসময় সেখানে স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। তাছাড়া ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাড়িটিতে।

এরপর রাত ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে কয়েকটি বুলডোজার প্রবেশ করতে দেখা গেছে। এসময় বৈষম্যবিরোধী ত্র আন্দোলনের এক নেতা জানান, বুলডোজার চলে এসেছে ছাত্র জনতা অবস্থান নিয়েছে ধানমন্ডি-৩২ বাড়িতে।

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence