যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদীতে গ্যাস থাকবে না। চাপ কম থাকবে ঢাকা মহানগরীর পূবাঞ্চলসহ বেশ কিছু এলাকায়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে ওই স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী গ্যাস লাইনে আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে ওই সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালীগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ী, চন্দ্রা ও  তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close