যুবলীগ নেতা বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেল ডিবি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে না পেয়ে তার ছেলেকে সাদা পোশাকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর থানা পোড়ানোর মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরের নিজেদের একটি ঘের থেকে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে তুলে নিয়ে আসে। গ্রেপ্তার নাঈমুর রহমান প্রান্ত সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র।

পরিবারের অভিযোগ, বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ তার নামে কোনো মামলা ছিল না। এমনকি তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না।

পারিবারিক সূত্র আরও জানায়, গত কয়েকদিনে তাদের বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, প্রান্তকে ৫ আগস্ট থানা পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, থানা পোড়ানোর ঘটনাটা ছিল বহু মানুষের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এ মামলায় কোনো ছাত্রকে গ্রেপ্তার করা জুলাই স্প্রিডের সঙ্গে যায় না।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬