‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন মেয়ে জাইমা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
তারেক রহমান ও জাইমা রহমান

তারেক রহমান ও জাইমা রহমান © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জাইমা রহমান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠেয় তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘তারেক সাহেব যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। উনি লন্ডন থেকে ওয়াশিংটন যাবেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডন থেকে সেখানে যোগ দিবেন।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬