একই দড়িতে ঝুলছিল গৃহবধূ ও তার পরকীয়া প্রেমিক

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক গৃহবধূ  ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি বেগম (২৪) ও তার পরকীয়া প্রেমিক রাকিব (২৮)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে প্রেমিককে নিয়ে অবস্থান করছিলেন টুশি।  বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে দুজনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যে ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে টুসির দুই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬