হঠাৎ কুয়াশায় মোড়ানো রাজধানী ঢাকা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে রাজধানী ঢাকা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে। তবে কুয়াশার থাকলেও শীতের প্রকোপ নেই। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে এমন চিত্র দেখা যায়।

এদিকে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সকালে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। 

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬