মুখোশ-হেলমেট পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
আওয়ামী লীগের মিছিল

আওয়ামী লীগের মিছিল © টিডিসি ফটো

আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মুখোশ ও হেলমেট পরে ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজার সড়কে এই কর্মসূচি পালিত হয়। পরে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিক্ষোভের ছবি ও ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রকাশিত ভিডিও ও ছবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফসহ কয়েকজন নেতাকর্মীকে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

তবে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬