বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন করা নয়, তাদের দায়িত্ব ক্যাম্পাসে বলে মন্তব্য করেছেন বিএনপির  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, শোনা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে। কিন্তু তাদের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন করা নয়, তাদের দায়িত্ব ক্যাম্পাসে। মন্ত্রণালয়, জেলা অফিস, ডিসি অফিসে বৈষম্যবিরোধী ছাত্ররা কমিটি গঠন করলে ব্যবসায়ী ও অন্যরা স্বার্থের জন্য ছাত্রদের পেছনে ছুটবে।

কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে দিন দিন শঙ্কা বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন? শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন হবে? 

ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।  

হাসিনা সরকারের পতন নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬