বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
টঙ্গীর বিশ্ব ইজতেমা

টঙ্গীর বিশ্ব ইজতেমা © সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন শুরা নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। 

হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলীগ জামাতের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসেন আব্দুল কুদ্দুস গাজী। শুক্রবার সকালে গোসল করতে গিয়ে ওই মুসল্লি অসুস্থ অনুভব করেন। সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬