ইজতেমাকে সামনে রেখে মার্কিন দূতাবাসের নির্দেশনা

৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
মার্কিন দূতাবাসের সতর্কতা

মার্কিন দূতাবাসের সতর্কতা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) এক সঙ্গে জুমার নামাজ পড়বেন ইজতেমায় অংশ নেওয়া এসব মুসল্লি। আর ইজতেমা ঘিরে বাড়তি সতর্কাবস্থায় আইনশৃঙ্খলাবাহিনী।এদিকে ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত। প্রায় চার মিলিয়ন অংশগ্রহণকারী ‘বিশ্ব ইজতেমা ২০২৫’-এর প্রথম পর্বে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকাজুড়ে যানবাহন এবং পথচারীদের ট্র্যাফিকের ওপর বড় প্রভাব ফেলবে। বিমানবন্দরে আসা-যাওয়া করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত হতে পারে।

বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা উচিত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে সর্বদা বিমান টিকিট থাকা উচিত এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ চেক পয়েন্টে দেখানোর ভ্রমণকারী ব্যক্তির বিমান টিকিট উপস্থাপনের জন্য প্রস্তুত থাকা উচিত।

পোস্টে দূতাবাস আরও বলে, বিশ্ব ইজতেমার সময় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ইজতেমাকে সামনে রেখে মার্কিন দূতাবাসের দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো:

১. ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা এবং অতিরিক্ত ট্রানজিট সময় বিবেচনা করা উচিত।

২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় যথাযথ পরিচয়পত্র ও বিমানের টিকিট সঙ্গে রাখুন।

৩. বড় সমাবেশ, বিক্ষোভ বা বিক্ষোভের আশপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

এ ছাড়া যাত্রীদের সাহায্যে মার্কিন দূতাবাসে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। পোস্টটি দেখতে ক্লিক করুণ এখানে

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081