আইনজীবী সমিতির নির্বাচন, ১৫ পদের ১৪টিতেই আ.লীগের জয়

৩১ জানুয়ারি ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
এমদাদুল হক খান ও মাহাবুব হোসেন শাকিল

এমদাদুল হক খান ও মাহাবুব হোসেন শাকিল © সংগৃহীত

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয় লাভ করেছেন আওয়ামী সমর্থিত প্রার্থীরা। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থক এমদাদুল হক খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। তবে আওয়ামীপন্থি কোনো আইনজীবী সভাপতি পদে নির্বাচন করেননি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট। সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থক আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান সমান ১৩০ ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হওয়ায় এ পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেলিম মিয়া ভোট পেয়েছেন ২৯টি।

সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে শাকিলা পারভীনের বাক্সে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মফিজুর রহমান ৮৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরি সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান সাগর ৮০ ভোট পেয়েছেন।

এ ছাড়া সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি ২১২, মো. এনামুল হক ১৮৫, আব্দুস সালাম ১৮৩, ইকবাল হোসেন ১৬৮ ও মো. আবু সুফিয়ান ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়েছে ২৯৩টি। ৭ ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ বলেন, ‘মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী কিংবা সমর্থক বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনো নেতা অংশ নেননি। আওয়ামী লীগের দলীয় পদে থাকা কোনো আইনজীবী নেতা নির্বাচনে অংশ নিলে তিনিও অন্য সবার মতো বিজয়ী হতেন বলে আমি মনে করি। যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন।’

নিরাপত্তার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকাল থেকেই মাদারীপুর আইনজীবী সমিতি নির্বাচনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’

এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence