রংপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

৩১ জানুয়ারি ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুর-ঢাকা মহাসড়কে কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর দুজন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী ও কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

এদিকে রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬