সারের দাম নির্ধারণ করল সরকার

৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কৃষক ও ডিলার পর্যায়ে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি সারের দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার না কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকার কর্তৃক নিম্নলিখিত হারে সারের বিক্রয় মূল্য নির্ধারিত করা হয়েছে।

এর মধ্যে ইউরিয়া সার ডিলার পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে ২৭ টাকা; টিএসপি সার ডিলার পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২৭ টাকা; এমওপি সার ডিলার পর্যায়ে প্রতি কেজি ১৮ টাকা, কৃষক পর্যায়ে প্রতি কেজি ২০ টাকা; ডিএপি সার ডিলার পর্যায়ে প্রতি কেজি ১৯ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২১ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার না কেনার জন্য অনুরোধ করা হলো। ডিলার কর্তৃক অতিরিক্ত দামে সার বিক্রি করা হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক /জেলা কৃষি কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)/ উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬