নাগরিকদের নতুন ভ্রমণ সতর্কতা মার্কিন দূতাবাসের

৩১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস © ফাইল ফটো

আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এ সতর্কতার কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ, বিশ্ব ইজতেমা, আগামী ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে। সম্ভাব্য জনসমাগম হবে প্রায় চার মিলিয়ন।

এই বৃহৎ সমাবেশের কারণে ঢাকা মহানগরীর যানবাহন ও পথচারী চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। বিমানবন্দরে পৌঁছাতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে ঢাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে। এজন্য সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয় হয়েছে।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬