দ্বিতীয় পর্বের ইজতেমায় চলবে ১২ বিশেষ ট্রেন

৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে (৩-৫ ফেব্রুয়ারি) ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১২টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, জামালপুর-টঙ্গী স্পেশাল-১ ট্রেন আগামী ৪ ফেব্রুয়ারি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। এবং টঙ্গী-জামালপুর স্পেশাল-২ ট্রেন ৫ ফেব্রুয়ারি টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে জামালপুর পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে।

এছাড়া ৫ ফেব্রুয়ারি পরিচালনা করা হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ১৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ৭ মিনিটে এবং ঢাকা-টাঙ্গাইল স্পেশাল টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে।

আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
স্বাভাবিক মৃত্যু চাই: ডা. মাহমুদা মিতু
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence