হাইকোর্টের আদেশ স্থগিত, সাড়ে ৩ হাজার ইন্সট্রাক্টর নিয়োগে বাধা নেই

২৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
উচ্চ আদালত

উচ্চ আদালত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিতে হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে তাদের নিয়োগে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল ৬ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ নিয়ে সিআইডিকে তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ ফেব্রুয়ারি

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গত ২৭ জানুয়ারি সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত করে আদেশ দিয়েছিলেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে তাদের নিয়োগ প্রশ্নে রুলও জারি করেন আদালত।

গত ২৬ নভেম্বর দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে সাড়ে ৩ হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত

পরে তাদের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। নিয়োগ বঞ্চিত ১৮ জন পরীক্ষার্থী এ রিট দায়ের করেন। রিটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আবেদ আলী চক্রের প্রশ্ন বিক্রির অভিযোগ আনা হয়। ওই সাড়ে ৩ হাজার জনের আজ বুধবার যোগদানের কথা ছিল।

মোহাম্মদপুরে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মাম…
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ২
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মা-বাবার প্রতি ক্ষোভ জানিয়ে না ফেরার দেশে কলেজছাত্রী জয়িতা
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাদ দেয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬